ফ্লোরিডায় এক স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্য স্কুল ভবনের ভেতরে ১২ জন, বাইরে ২ জন, রাস্তায় ১ জন এবং হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঐ স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে এক ঘণ্টারও বেশি সময় গোলাগুলির পর আটক করেছে স্থানীয় পুলিশ। আটক ক্রুজকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্রঃ দ্য গার্ডিয়ান

Leave a Reply