রাজধানীতে বিস্ফোরকসহ জেএমবি ৫ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

JMB Member

রাজধানীর দারুস সালাম থানাধীন টেকনিক্যাল মোড় এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।ডিএমপি মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

গুলশান ও শোলাকিয়ার ঘটনার পর গত ২৬ জুলাই এই কল্যাণপুরেই এক বাড়িতে আইন-শৃঙ্খলা বহিনীর বিশেষ অভিযানে নয় জঙ্গি নিহত হন। তারাও জেএমবির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের ভাষ্য।অতিরিক্ত উপ কমিশনার জানান  শুক্রবার সংবাদ সম্মেলন করে আটক পাঁচজনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Leave a Reply