বসুন্দরা আবাসিক এলাকায় জাল নোটসহ ৯ বিদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৯ বিদেশি নাগরিকসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত বিদেশি নাগরিকরা  কঙ্গ, ক্যামেরুন ও লিসাথো দেশের।আজ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান,  বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসাটি ভারা নিয়ে আফ্রিকান নাগরিকরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বিক্রি করছিল। আর এ অভিযোগে সোমবার ভোরে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Leave a Reply