প্রানভিক্ষা চাওয়ার সিদ্ধান্ত জানাতে সময় চান মীর কাশেম আলী

নিউজ ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম

Mir Kashem Ali

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে তার রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় বুধবার সকাল সাড়ে সাতটায়  পড়ে শোনানো হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন সংক্রান্ত বিষয়ে সময় চেয়েছেন মীর কাশেম আলী।গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রায় পড়ে শোনানোর পর মীর কাসেম আলীকে কিছুটা চিন্তিত ও বিমর্ষ দেখা গেছে বলে জানা যায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক এর সত্যতা নিশ্চিত করে জানান,সকাল সাড়ে সাতটার দিকে মীর কাসেম আলীকে তার রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক খারিজ হওয়ার রায় পড়ে শুনানো হয়।মঙ্গলবার সকালে তিনি কারাগারে তার কাছে থাকা রেডিওর মাধ্যমেও তার রিভিউ খারিজ সংক্রান্ত রায় শুনেছিলেন।

Leave a Reply