দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

Earth Quake measurement Machine

মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে । এর  উৎপত্তিস্থল ছিল মিয়ানমার এবং  সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মলাইক এলাকায় মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ।ভূপৃষ্ঠের ১০৬ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য  পাওয়া যায়নি।

Leave a Reply