বাংলাদেশী বংশোদ্ভুদ মার্গারিটা মামুন রিটা তার নিজস্ব হিটে প্রথম হয়েছেন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

রাশিয়ার হয়ে অংশ নিয়েছেন রিদমিক জিমন্যাস্টিকসে ২০ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা।রিও অলিম্পিকের রিদমিক জিমন্যাস্টিকসে অংশ নিয়ে বাংলাদেশি তরুণী মার্গারিটা মামুন রিটা তার নিজস্ব হিটে প্রথম হয়েছেন।

শুক্রবার শীর্ষে থেকেই হিট শেষ করেন বিশ্ব র‍্যাঙ্কিংয়েও এক নম্বরে থাকা এই জিমন্যাস্ট। ২০১৫ মস্কো গ্রাঁ প্রিঁ-তে অল-রাউন্ড ইভেন্টে স্বর্ণ জয় করা রিটা অলিম্পিকের এবারের আসরে নিজের চার ইভেন্ট হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০ একক অলরাউন্ডে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক রাশিয়ান আনা কুদ্রায়াতেভা। তার মোট পয়েন্ট ৭৩.৯৩২।

 মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিধারী রিটার বাবা আবদুল্লাহ আল মামুন রাজশাহীর পুটিয়ার সন্তান। মা রাশিয়ান আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন।তার  মায়ের হাত ধরেই এই খেলায় হাতেখড়ি তার।তার  মা সাবেক রিদমিক জিমন্যাস্ট।

রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডও রয়েছে রিটার।পরে সেখান থেকে এ বছর প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেন তিনি।  ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।নানা জটিলতায় বাংলাদেশের হয়ে ব্রাজিল অলিম্পিক ২০১৬ এ অংশ গ্রহন করা তার সম্ভব হয়নি।রাশিয়ার হয়েই তিনি ব্রাজিল অলিম্পিকে অংশ গ্রহন করেছেন।

Leave a Reply