ডিএমপি থেকে ডিআইজি মিজানকে প্রত্যাহার করা হয়েছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে এক নারীর নির্যাতনের অভিযোগের পরিপেক্ষিতে তাকে প্রত্যাহার করে পুলিশ হেড কোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ডিআইজি মিজানের বিরুদ্ধে শীঘ্রই আইজিপির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হবে।
আজ পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই তথ্য জানান। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউই আইনের উর্ধে নয়। আইন সকলের জন্য সমান। যেহেতু মিজানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই তাকে তদন্তের স্বার্থে প্রত্যাহার করা হয়েছে। দোষী সাবস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
