বন্দর নগরীর বরিশাল বস্তি থেকে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বন্দর নগরী চট্টগ্রামের রেলওয়ে স্টেশনসংলগ্ন বরিশাল বস্তিতে মাটির নিচে লুকিয়ে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মাদকবিরোধী ব্লক রেইড দিয়ে আজ এই ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ব্লক রেইড আজ ভোরে শুরু হয়ে সকাল পৌনে ১০টায় শেষ হয়।

