কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জে এম বির আঞ্চলিক কমান্ডার নিহত
নিউজ ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম
কুষ্টিয়ায় জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা (৩০) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পুলিশের চার সদস্য আহত হয়েছেন। শহরতলীর কবুরহাটে এ ঘটনা ঘটে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে।

রাতে শহরতলীর কবুহাটের সোবাহান শেখের ধানের চাতালের পেছনে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছেন, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যান বলে জানান কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম।জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকেন।
আর এক পর্যায়ে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
