২০শে এপ্রিল পর্যন্ত জেলা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের পরিসংখ্যান
দেশে করোনা ভাইরাসের সংক্রমন শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৯৪৮ জন ও মৃত্যু হয়েছে মোট ১০১ জনের। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশী আক্রান্ত ও মৃত্যু হয়েছে যা যথাক্রমে ৪৯২ জন ও ১০ জন। আবার আক্রান্তদের মধ্য ৪০ শতাংশই ঢাকা শহরের মধ্য। আজ সুস্থ হয়েছে মোট ১০ জন ও সর্বমোট সুস্থ্য ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় আরও দুটি জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট ৫৪টি জেলায় এই ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়েছে। নীচে জেলা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের পরিসংখ্যান দেওয়া হল।
| বিভাগের নাম | জেলা/শহরের নাম | আক্রান্তের সংখ্যা | মোট আক্রান্তের সংখ্যা |
| ঢাকা | ঢাকা শহর | ১১৭৪ | ১১৭৪ |
| ঢাকা জেলা | ৪২ | ১১০৬ | |
| গাজিপুর | ২৬৯ | ||
| কিশোরগঞ্জ | ১৪৬ | ||
| মাদারীপুর | ২৫ | ||
| মানিকগঞ্জ | ৭ | ||
| নারায়ণগঞ্জ | ৩৮৭ | ||
| মুন্সিগঞ্জ | ৩৩ | ||
| নরসিংদী | ১৩৫ | ||
| রাজবাড়ী | ৮ | ||
| ফরিদপুর | ৬ | ||
| টাঙ্গাইল | ১০ | ||
| শরিয়তপুর | ৮ | ||
| গোপালগঞ্জ | ৩০ | ||
| চট্রগ্রাম | চট্রগ্রাম | ৪৩ | ১১৮ |
| কক্সবাজার | ১ | ||
| কুমিল্লা | ২১ | ||
| বি-বাড়িয়া | ১১ | ||
| লক্ষীপুর | ২৫ | ||
| বান্দরবন | ১ | ||
| নোয়াখালী | ৪ | ||
| ফেনী | ২ | ||
| চাদপুর | ১০ | ||
| সিলেট | মৌলভী বাজার | ২ | ৮ |
| সুনামগঞ্জ | ১ | ||
| হবিগঞ্জ | ১ | ||
| সিলেট | ৪ | ||
| রংপুর | রংপুর | ৬ | ৫০ |
| গাইবান্ধা | ১৩ | ||
| নিলফামারী | ৯ | ||
| লালমনিরহাট | ২ | ||
| কুড়িগ্রাম | ২ | ||
| দিনাজপুর | ১১ | ||
| ঠাকুরগাঁও | ৬ | ||
| পঞ্চগড় | ১ | ||
| খুলনা | খুলনা | ৩ | ৯ |
| যশোর | ১ | ||
| বাগেরহাট | ২ | ||
| নড়াইল | ২ | ||
| চুয়াডাঙ্গা | ১ | ||
| ময়মনসিংহ | ময়মনসিংহ | ৩৩ | ৮১ |
| জামালপুর | ২১ | ||
| নেত্রকোনা | ১৪ | ||
| শেরপুর | ১৩ | ||
| বরিশাল | বরগুনা | ১২ | ৪৭ |
| বরিশাল | ২৪ | ||
| পটুয়াখালী | ২ | ||
| পিরোজপুর | ৫ | ||
| ঝালকাঠি | ৪ | ||
| রাজশাহী | রাজশাহী | ৫ | ১২ |
| জয়পুরহাট | ২ | ||
| পাবনা | ২ | ||
| বগুড়া | ১ | ||
| নওগাঁ | ১ | ||
| সিরাজগঞ্জ | ১ |

আইইডিসিআর থেকে পাওয়া তথ্যের ( ২০শে এপ্রিল সকাল ৮টা) ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরী করা হয়েছে। নতুন করে আক্রান্ত জেলা দুটি হল সিরাজগঞ্জ ও নওগাঁ। গত ২৪ ঘন্টায় ঢাকা শহরে আক্রান্ত হয়েছে ২০০ জন, গাজিপুরে ১০৬ জন ও কিশোরগঞ্জে ৬৯ জন ও নরসিংদীতে ৩০ জন। ১০টি জেলায় এখন পর্যন্ত কেহ আক্রান্ত হয় নাই।
