বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলী!

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডকম

বাংলাদেশের জিন্নাত আলীই এখন বিশ্বের সর্বাপেক্ষা লম্বা মানুষ। তার বর্তমান উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি বলে দাবি করা হচ্ছে। তার বাড়ী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বড়বিল গ্রামে। গতকাল জিন্নাত আলী সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। এই সময় জিন্নাত আলীকে নিয়ে সংসদ ভবনে হৈ চৈ পড়ে যায়।

কক্সবাজার ৩ আসনের আওয়ামীলীগের এমপি সাইমুর সরওয়ার কমল তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসেন। তার শারীরিক কিছু সমস্যা রয়েছে বলে প্রধানমন্ত্রী জিন্নাত আলীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। জিন্নাত আলীকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে দেখার জন্য প্রচুর লোক সমাগম হচ্ছে। জিন্নাত আলীর বাবার নাম আমির হামজা। ৪ ভাই বোনের মধ্য তিনি ৩য়।

One comment

  • Howdy! Would you mind if I share your blog with my facebook group? There’s a lot of folks that I think would really appreciate your content. Please let me know. Many thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *