বিপদে পড়ে এক ঝাক তিমি সমূদ্রতীরে চলে আসে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
হয়ত কোন বিপদে পড়ে অথবা বিপদ আচ করতে পেরে একঝাক স্পার্ম তিমি সমূদ্রতীরে উঠে এসেছে। ঘটনা ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা দ্বীপের সমুদ্র সৈকতে। এদের মধ্য অন্ততঃ দুটি তিমির গায়ে ক্ষত চিন্হ লক্ষ করা গেছে। ইন্দোনেশিয়ার মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যজীবীরা কি করবেন ভেবে পাচ্ছিলেন না।
তিমিগুলিকে সমুদ্রে ফেরানোর জন্য জোয়ারের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। তাই, দড়ি দিয়ে বেঁধে তাদের সমুদ্রে ফেরাতে উদ্যোগী হয় স্থানীয়রা।
