ভারতের আগ্রায় জোড়া বিস্ফোরণ

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

শনিবার সকালে ভারতের আগ্রার ক্যান্টনমেন্ট রেলস্টেশন সংলগ্ন এলাকা পর পর ২টি বিস্ফোরণে কেঁপে উঠে। এখান থেকে কিছু দূরেই রয়েছে বিখ্যাত তাজমহল। একটি বিস্ফোরণ ঘটে স্টেশনের কাছেই আবর্জনার ফেলার জায়গায়। দ্বিতয় বিস্ফোরণ ঘটেছে স্টেশন সংলগ্ন একটি বাড়ির ছাদে। তীব্রতা কম থাকায় হতাহতের তেমন খবর পাওয়া যায়নি।

Agra
ভোর ৫টা নাগাদ প্রথম বিস্ফোরণটি ঘটে। তার ঠিক ৪৫ মিনিট পরে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম সংলগ্ন ওই এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ হয়। তাতে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তারপরেই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। কম মাত্রার বিস্ফোরক হওয়ায় বড় ক্ষতি হয়নি বলে জানা যায়।

তদন্তকারীরা এর পেছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন।  শুক্রবার রাতে গোয়েন্দাদের কাছে খবর ছিল, আন্দামান এক্সপ্রেস লাইনচ্যূত করার পরিকল্পনা করা হচ্ছে।

Leave a Reply