মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে হ্যান্ড-গ্রেনেড জব্দ
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
গতকাল কুমিল্লার চান্দিনায় ধৃত দুই জঙ্গীর দেওয়া তথ্য অনুযায়ী আজ চট্রগ্রামের মিরেরসরাইয়ের এক জঙ্গী আস্তানায় অভিযান চলছে। অভিযানে এ পর্যন্ত অনেকগুলি হ্যান্ড গ্রেনেড জব্দের খবর পাওয়া গেছে। পুলিশের কাউন্টার টেরররিজম ইউনিট এ অভিযান পরিচালনা করছে। পুলিশ আস্তানাটি ঘিরে রেখেছে।

এক মাস আগে আটককৃত জঙ্গিরা মিরসরাই পৌরসভার কলেজ রোডে রেদোয়ান মঞ্জিলে বাসা ভাড়া নেয়। গুলশানের হলি আর্টসানে হামলার সময় জঙ্গীরা যে ধরনের গ্রেনেড ব্যবহার করেছিল সেই একই ধরনের গ্রেনেড পাওয়া গেছে মিরসরাইয়ের জঙ্গী আস্তানায়। এই অভিযানের সময় আস্তানায় কাউকে পাওয়া যায়নি।
