ভয়াবহ আগুনের কারনে শাহজালালে সব ফ্লাইটের উঠানামা বন্ধ

শনিবার দুপুর সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৮ নম্বর গেইট সংলগ্ন কার্গো গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই এই আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে বিমান বাহিনী ও বিমান বন্দরের ফায়ার ফাইটিং ইউনিটগুলি আগুন নিয়ন্ত্রনে কাজ করে। পরে এদের সাথে দফায় দফায় ফায়ার সার্ভিসের বিভিন্ন উইনিট এসে আগুন নিয়ন্ত্রনে যোগ দেয়। এ খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি।

এদিকে আগুনের কারনে আভন্তরীন ও আন্তর্জাতিক সকল ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরন বন্ধ রয়েছে। বিদেশ থেকে আসা ফ্লাইটগুলি চট্রগ্রাম ও কলকাতা বিমান বন্দরে জরুরী অবতরন করানো হচ্ছে। আভ্যন্তরীন ফ্লাইট সমূহ অবতরন করতে না পেরে আবার ফিরে যাচ্ছে। আগুনের ধোঁয়া রাজধানীর আকাশ ছেয়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। বিমান বন্দরের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।