পাকিস্তানের যুদ্ধবিমানকে বিভ্রান্ত করতে পশ্চিম সীমান্তে জ্যামার মোতায়েন করেছে ভারত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহতের পর পাক-ভারত সীমান্ত জুড়ে চলছে চরম উত্তেজনা। ভারতের পক্ষ থেকে এই হামলায় পাকিস্তান জড়িত বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এই দাবিকে অস্বীকার করা হচ্ছে। হামলার পর থেকেই প্রতি রাতেই সীমান্তে দুই দেশের মধ্যে গুলি বিনিময় হচ্ছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে নানা প্রদক্ষেপ নিয়েছে। উভয় দেশই সীমান্তে ব্যপক সৈন্য সমাবেশ ঘটিয়েছে। সীমান্ত জুড়ে চলছে যুদ্ধের দামামা আর যুদ্ধের ব্যপক মহড়া। দুই দেশেরই যুদ্ধ বিমানগুলি সীমান্তে মহড়া দিচ্ছে।

ছবিঃ আনন্দ বাজার পত্রিকা থেকে নেওয়া

পাকিস্তানের বিমান হামলা বাধাগ্রস্ত করার জন্য ভারত তার পশ্চিম সীমান্তে জ্যামার বসিয়েছে। যার কাজ হল যুদ্ধ বিমানের টার্গেটকে বিভ্রান্ত করা। এই জ্যামারের কারনে পাকিস্তান থেকে উড়ে আসা যুদ্ধ বিমান নিশানা খুজে পাবে না অথবা বিভ্রান্ত হবে। ভারতের আনন্দ বাজার পত্রিকা থেকে এই জ্যামার বসানোর খবরটি সংগ্রহ করা হয়েছে।