মাধবদীর নিলুফা ভিলার দুই নারী জঙ্গির আত্নসমর্পন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অবশেষে নরসিংদীর মাধবদী এলাকায় নিলুফা ভিলায় থাকা দুই নারী জঙ্গি আত্নসমর্পন করেছে। আত্নসমর্পনের সময় তারা কালো রঙের বোরকা পরিহিত ছিল। আত্নসমর্পনের পর তাদেরকে হেলমেট পড়িয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। গত সোমবার রাতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখেরচর ও মাধবদীর দুটি আস্তানা মাঝ রাত থেকে ঘিরে রাখে। পরে মঙ্গলবার সকালে ঢাকার কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট ও সোয়াত সদস্যরা জঙ্গি আস্তানার চার পাশে অবস্থান নেয়।
শেখেরচরে অবস্থিত পাঁচ তলা বাড়িতে থাকা জঙ্গিদেরকে আত্নসমর্পনের করতে বলা হয়। তারা আত্নসমর্পন না করে পাল্টা গুলি চালায়। পাল্টা গোলাগুলির এক পর্যায়ে বিকাল ৪টায় মৃত অবস্থায় দুই জঙ্গির লাশ উদ্ধার করে সোয়াত সদস্যরা। কিন্তু জঙ্গি দ্বয়ের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। সেখানে অপারেশন ‘গর্ডিয়ান নট’ পরিচালনা করা হয়। কিন্তু গতকাল মাধবদীর নিলুফা ভিলার জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়নি। আজ এই আস্তানায় অভিযান চালালে দুই নারী জঙ্গি আত্নসমর্পণ করে। তবে এদেরও এখন পর্যন্ত বিস্তারিত পরিচয় জানা যায়নি।
