রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র উদ্ভোধন করতে ৪ঠা অক্টোবর প্রধানমন্ত্রী ভাসানচর যাচ্ছেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের বিভিন্ন অবকাঠামো উদ্ভোধন করতে ৪ঠা অক্টোবর প্রধানমন্ত্রী ভাসানচর যাচ্ছেন। প্রায় এক লক্ষ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য এই আশ্রয় কেন্দ্রের প্রকল্পের কাজ হাতে নেওয়া হয় ২০১৭ সালের নভেম্বর মাসে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ হাবিবুল কবীর চৌধুরী সোমবার এই তথ্য জানান।
ভাসানচরকে ঠেঙ্গারচরও বলা হয়ে থাকে। নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপের কাছে এই চর অবস্থিত। জোয়ারে এই চরের আয়তন হয় দশ হাজার একর ও ভাটার সময় এর আয়তন দাঁড়ায় পনের হাজার একর। নোয়াখালী উপকুল থেকে এই দ্বীপের দুরত্ব ২১ নটিকেল মাইল। যাতায়তের একমাত্র মাধ্যম ইঞ্জিন চালিত নৌকা বা লঞ্চ।
এই চরে ইতিমধ্য রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য নানা ধরনের ভৌত অবকাঠামো তৈরী করা হয়েছে। ঝড় কিংবা সাইক্লোন সেল্টার কেন্দ্রও ইতিমধ্য তৈরী করা হয়েছে। এখানে রোহিঙ্গাদের লেখাপড়া করার ব্যবস্থাও থাকবে। আগামী বছর এই আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করে সেখানে এক লক্ষ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে।
