লর্ড কার্লাইলের দিল্লী সফরের উদ্দেশ্য ছিল ঢাকা-দিল্লী সম্পর্কে গোল বাঁধানো
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বেগম খালেদা জিয়ার আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইলের দিল্লী সফরের উদ্দেশ্য ছিল ঢাকা-দিল্লী সম্পর্কে ফাটল ধরানো। বিজনেস ভিসা নিয়ে তিনি দিল্লী এসে ভারত ও বাংলাদেশের মধ্য বিবেদ তৈরীর চেষ্টা করেছিলেন। এই জন্যই কার্লাইলের ভিসা প্রত্যাহার করে নিয়েছিল ভারত। ভিসার শর্ত লংগন করায় ভিসা বাতিল করা হয়েছে বলে দিল্লীর পক্ষ থেকে জানানো হয়েছে। অপরদিকে লন্ডন ফিরে গিয়ে কার্লাইল দাবী করেছেন, ঢাকার চাপে দিল্লী তার ভিসা বাতিল করেছে। এই বিষয়টি নিয়ে এখনো ঢাকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
লর্ড কার্লাইলের দিল্লী আসার একদিন আগেই বিএনপির একটি প্রতিনিধিদল দিল্লী পৌছেছিল সাংবাদিক সম্মেলনে যোগ দিতে। এই প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ও হোমায়ুন কবির। তবে বিএনপির পক্ষ থেকে তাদের দিল্লী যাওয়ার বিষয়টি এখনো স্বীকার করা হয়নি। মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, ভারত কার্লাইলকে ভারতে ঢুকতে না দেওয়ায় তিনি ও তার দল মর্মাহত হয়েছেন। উল্লেখ্য গত মার্চ মাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্লাইলকে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়ার আইনজীবী হিসাবে ঘোষনা দিয়েছিলেন।
