স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক জিয়ার পাসপোর্ট যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দেওয়ার প্রমান দিলেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক জিয়া যে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরে পাসপোর্ট জমা দিয়েছেন তার প্রমান দিলেন। প্রমান হিসাবে তারেকের মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের ফটোকপি ও যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র দপ্তরের একটি চিঠি সাংবাদিকদের দেখান। এই চিঠির সাথে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয় তারেক জিয়া, জায়মা রহমান ও যুবাইদা রহমানের পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে প্রেরন করেন। তার আগে তারেক জিয়া, কন্যা জায়মা রহমান ও স্ত্রী যুবাইদা রহমান তাদের পাসপোর্টগুলি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল সোমবার রাতে তার গুলশানের বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এই সমস্ত প্রমান দেখান।
উল্লেখ্য শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ প্রধানমন্ত্রীর সম্মানে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেছিলেন, তারেক জিয়া লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে তার সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ত্যগ করেছেন। তিনি এখন আর বাংলাদেশের নাগরিক নন। তিনি কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হন। তারেক জিয়া এই তথ্য মিথ্যা বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ব্যারিষ্টার কায়সার কামালের মাধ্যমে একটি উকিল নোটিশ পাঠান। নোটিশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী দশ দিনের মধ্য তার বক্তব্য প্রত্যাহার না করলে মানহানির মামলা করবেন বলে উল্লেখ করেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তারেক জিয়া তার পাসপোর্ট জমা দেননি বলে দাবি করেন রুহুল কবির রিজভী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই তথ্য আমি ২০১৫ এবং ২০১৭ সালেও দিয়েছি। এতদিন পর তারা এটাকে অসত্য বলছে কেন তা বোধগম্য নয়। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী এবং কন্যার পাসপোর্টও যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা আমাদের দূতাবাসে ফেরত দিয়েছে ২০১৪ সালে এবং পাসপোর্টগুলো এখন সেখানেই রাখা আছে।
