শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ওয়ান ডে ম্যাচের পিচে উঠে পড়ল হাতির পাল
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ওয়ান ডে ম্যাচের পিচে উঠে পড়ল হাতির পাল। ফলে মাঠের বাইরে মোতায়েন করতে হল ‘ওয়াইল্ড লাইফ’ অফিসারদের। আর এ আজব ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার হামবানতোতা স্টেডিয়ামে। সেখানে চলছে শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ওয়ান ডে সিরিজ। এই স্টেডিয়ামের গা ঘেঁষেই রয়েছে একটি অভয়ারণ্য। বিশেষ করে ওই জঙ্গল হাতিদেরই। যেখান থেকে মাঝে মাঝেই বেরিয়ে রাস্তায় চলে আসে হাতির পাল। কিন্তু স্টেডিয়ামের মধ্যে ঢুকে পড়েছে এমনটা খুব একটা হয়নি। যদিও এই স্টেডিয়ামে অতীতে তেমন কোনও বড় আন্তর্জাতিক ম্যাচ বা সিরিজও আয়োজন করা হয়নি। এখানে আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ হয়েছিল প্রায় দু’বছর আগে।

২০০৯সালে শ্রীলংকার তৎকালীন প্রেসিডেন্ট এই স্টেডিয়াম তৈরি করেছিলেন। তিনি হামবানতোতারই লোক ছিলেন বলে। শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে সিরিজের মাঝেই মধ্যরাতে স্টেডিয়ামের বাউন্ডারি ভেঙে মাঠের মধ্যে ঢুকে পড়েছিল হাতি। স্টেডিয়ামের ১০০ মিটার পর থেকেই শুরু জঙ্গল। ফলে এই ঘটনার পর স্টেডিয়াম ঘিরে ১০জন ‘ওয়াইল্ড লাইফ’ অফিসার নিয়োগ করা হয়েছে। জানা গেছে, ওই এলাকায় ২৫টি হাতি ঘুরছে। বন্য হাতি হওয়ায় খেলা দেখতে আসা সমর্থকরা আক্রান্ত হতে পারেন। ক্রিকেটারদের নিরাপত্তার নিয়েও ভাবছেন আয়োজকরা।
