ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ ট্রেন দূর্ঘটনা-৮টি বগি লাইনচ্যুত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনার ঘটনায় ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল ৮ টা ১৫ মিনিটের সময় মীরাট থেকে লখনউগামী রাজ্যরাণী এক্সপ্রেস এ দূর্ঘটনার কবলে পড়ে। রামপুর এবং মুণ্ডাপাণ্ডা স্টেশনের মধ্যবর্তী কোশী নদীর উপর একটি ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় কোনও প্রাণহানি না ঘটলেও বহু যাত্রী আহত হবার খবর পাওয়া গেছে। ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, প্রায় তিন ফুট লাইন ছিল না। তাই নাশকতার আশংকাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন সন্ত্রাস দমন শাখার কর্মকর্তারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও ঘটনার দিকে কড়া নজর রাখছে। সূত্রঃ সংবাদ প্রতিদিন
