জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন মিয়ানমারে অক্টোবর থেকে ৯২ হাজার মানুষ বাস্তুচ্যুত
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
জাতিসংঘ কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে গত অক্টোবরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনার পর থেকে নিপীড়নের মুখে অন্তত ৯২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক মানবিক কর্মসূচির সমন্বয় বিষয়ক জাতিসংঘ কার্যালয়ের (ওসিএইচএ) দেওয়া তথ্য উল্লেখ করে বৃহস্পতিবার একথা বলেন।

আর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাস্তুচ্যুত ওই মানুষদের মধ্যে বাংলাদেশে পালিয়ে যাওয়া প্রায় ৬৯ হাজার মানুষও আছে। মুখপাত্র দুজারিক আরো জানান, রাখাইনের মংডু শহরের উত্তরে যেখানে নিরাপত্তা অভিযান চলছে সেখানে জাতিসংঘের হিসাবমতে ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের বেশীর ভাগই রোহিঙ্গা মুসলিম।
