নারায়নগঞ্জে শিশুশ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নারায়ণগঞ্জে মো. ইয়ামিন (১৪) নামে এক শিশুশ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সোনারগাও উপজেলায় মহাজনপুর বিআর স্পিনিং মিলে।

গতকাল ইয়ামিনের দুপুর দুইটা থেকে ডিউটি ছিল । কাজ শেষে রাত ১০টার দিকে বাতাসের মেশিনে শরীরে থাকা তুলা পরিষ্কারের সময় হৃদয় (১৮) নামে এক সহকর্মী ইয়ামিনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। তাতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ইয়ামিন আড়াইহাজার থানার বগাদি এলাকার শাজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ রায়হান (১৮) নামে তার এক সহকর্মীকে আটক করা করেছে। সে সোনারগাঁওয়ের নুরুল হকের ছেলে। উল্লেখ্য এর আগে রূপগঞ্জে একটি স্পিনিং মিলে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটে।
