সাভারে বন্দুকযুদ্ধে পৌ্র যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন নিহত

ঢাকার সাভারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে বিরুলিয়ার কৃষিবিদ নার্সারির পাশে এই ঘটনা ঘটে।
নিহত শাহ-আলম নয়ন (৪২) সাভার পৌর এলাকার মালঞ্চ আবাসিক এলাকার শহিদুল ইসলামের ছেলে।তিনি সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।তার বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা, পুলিশের ওপর হামলা, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালন এবং অপহরণ-হত‌্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে বলে জানা যায়।

নয়নকে নিয়ে রাত পৌনে ৩টার দিকে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ওই এলাকায় ওঁত পেতে থাকা তার সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার জন‌্য পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ‌্যে নয়ন আহত হয়।থানা সূত্রে জানা জ্যায়, ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশুটার গান, দুই রাউন্ড গুলি, চারটি ছোরা, দুটি রাম দা উদ্ধার করেছে।নয়নের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply